নিজস্ব প্রতিবেদক: নিজ স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে বন্ধু তৌফিক পেটে চাকু মেরে হত্যা করে বাবু মোড়ল @ কেসমত @ ক্যাসেট (৩০)।
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে গতকাল রোববার (২১ জানুয়ারী) সকাল ৯ টার দিকে বরিশালের ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামে তার খালু জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যশোর পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। সে জেলার ঝিকরগাছা উপজেলার কাটাখালি জামতলা মোড় এলাকার মৃত কাশেম মোড়লের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, অনুসন্ধানে জানা যায় ঘাতক ক্যাসেট বাবুর সঙ্গে নিহত তৌফিকের তিন থেকে চার বছরের বন্ধুত্ব। সেই সুবাদে তৌফিক ক্যাসেট বাবুর বাড়িতে যাতায়াত করতো । এক পর্যায়ে ক্যাসেট বাবুর স্ত্রীর সঙ্গে তৌফিকের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত শুক্রবার রাতে বাড়ির লোকজন ক্যাসেট বাবু রান্নাঘরে তার স্ত্রী রিয়া ও তৌফিক কে দেখতে পায়। বিষয়টি নিয়ে রাতেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাঁটি হয়। এরপর সকালে তৌফিক কে ডেকে প্রথমে মারধর ও পরে পেটে চাকরি মেরে হত্যা করে সে পালিয়ে যায়। প্রযুক্তি সহায়তায় তার অবস্থান সনাক্ত করে তাকে আটক করে দুপুরে আদালতে হস্তান্তর করলে হত্যা সাথে জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
উল্লেখ্য গত শনিবার (২০শেষ জানুয়ারী) নিজ স্ত্রী রিয়ার সঙ্গে পরকীয়ার অভিযোগের নিয়ে এসে সকাল সাতটার দিকে বন্ধু তৌফিককে বাসা থেকে ফোন করে ডেকে নিয়ে আসে। এরপর তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে গ্রেফতার হওয়া ঘাতক ক্যাসেট বাবু। এরপর পরপরই তিনি আত্মগোপনে চলে যান। ঐদিন রাতেই এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা রেকর্ড করে পুলিশ। এরপর পরপরই পুলিশ ঘাতক ক্যাসেট বাবুকে ধরতে অভিযান চালায়। তাকে না পেয়ে প্রযুক্তি ব্যবহার করে একপর্যায়ে গতকাল সকালে বরিশালের ভোলার দৌলতখান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।