ফের পাকিস্তানি সীমান্ত উত্তপ্ত, ৩ ভারতীয় নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। রবিবার দুই পক্ষের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবিনিময়ে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দুই পাকিস্তানি আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
শনিবার থেকে এই বিচ্ছিন্ন গোলাবর্ষণ শুরু হলে রবিবার গিয়ে থেমেছে। অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হয়েছেন বলে তিনি জানান।

এদিকে অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন, ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *