প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি করোনায় মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতিও দৈনিক ইনকিলাবের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি মিজানুর রহমান তোতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বারণ করেছেন। গত মাসখানেক যাবত তিনি করোনাভাইরাসে  আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ শনিবার বাদ জোহর যশোর শহরের খয়েরতলা জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *