স্টাফ রিপোর্টার: আসন্ন প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫ পদে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা এই মনোনয়নপত্র জমা দেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সহসভাপতি পদে ওহাবুজ্জামান ঝন্টু, এম. আইউব, শেখ দিনু আহমেদ ও শেখ আব্দুল্লাহ হুসাইন, সাধারণ সম্পাদক সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও জুয়েল মৃধা, যুগ্ম সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন, এম এইচ এম জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন ও হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক পদে আব্দুল কাদের ও তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ও মনিরুজ্জামান মুনির এবং সদস্য পদে মোস্তফা রুহুল কুদ্দুস, শহিদ জয়, শাহাবুদ্দিন আলম, আব্দুল ওয়াহাব মুকুল, মোকাদ্দেছুর রহমান রকি, এহসান উদ দৌলা মিথুন, সাইফুর রহমান সাইফ, শফিক সাইদ ও মোকাদ্দেসুর রহমান রকি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করতে চাইলে এদিন স্বশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে আবেদন করতে হবে। আগামী ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।