আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভ্রমণ কর জালিয়াতি চক্রের সদস্য আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে ভ্রাম্যমান কর জালিয়াতি চক্রের সদস্য শামীম আটক হলেও মূলহোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) দুপুরে স্থানীয় প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ট্যাক্স জালিয়াতির কাজে ব্যবহৃত ল্যাবটপ, প্রিন্টার, জাল ভ্রমনকর রশিদ ও সোনালী ব্যাংকের সীলসহ তাকে আটক করে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এ সময়ে তার কাছ থেকে ভারতগামী ৮ জন পাসপোর্ট যাত্রীর  ৮টি জাল ভ্রমনকর রশিদ জব্দ করেন।

আটক আসামীর নাম শামিম চৌধুরী। সে বেনাপোল সাদিপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

বন্দরের বিশেষ সূত্রগুলো জানায়, জাল ভ্রমন ট্যাক্স ফাঁকির সাথে আরও ৫/৬ জন জড়িত। যাদের অধিকাংশই বন্দরের প্রভাবশালী সিন্ডিকেট সদস্য। আবার কিছু হুন্ডি ব্যবসায়ী ও পরিবহন ব্যবসায়ীরা ও জড়িত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন স্টোরের নাম দিয়ে ইমিগ্রেশনের সিরিয়াল ছাড়া পুলিশ ইমিগ্রেশন ও কাস্টমস’র কাজ দ্রুত করে দিত। আর এসব কাজে কিছু ইমিগ্রেশন এর পুলিশ ও কাস্টম সদস্যরা জড়িত বলেও তিনি জানান। শামিমের বিরুদ্ধে ইতিপূর্বে ট্যাক্স জালিয়াতির মামলা রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বেনাপোল চেকপোস্টে বিদেশ ভ্রমণ কর জালিয়াতির একটি শক্তিশালী চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এ ধরনের একটি গোপন সংবাদ পাওয়ার পর আজ দুপুরে প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ট্যাক্স জালিয়াতির চক্রের মূল হোতা শামিমকে হাতে নাতে আটক করা হয়। উদ্ধার করা হয় ট্যাক্স জালিয়াতি কাজে ব্যবহৃত সরঞ্জাম। আটক শামিমকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, আটক শামিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ভ্রমণ কর জালিয়াতি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আরও একটি ট্যাক্স জালিয়াতির মামলা চলমান আছে। তবে তার সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে। এরপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *