স্টাফ রিপোর্টার: যশোরে প্রেমের ফাঁদে ফেলে যুবককে নগ্ন করে ছবি তুলে টাকা আদায় করতো যশোর রেলগেট এলাকা মনিরের ছেলে রাব্বি ও তার সহযোগী হোসনে আরা প্রেমী (২৮)।
গতকাল যশোর হালসা এলাকার ইউসুফ আলীকে প্রেমের ফাঁদে ফেলে মোবাইল ফোনে প্রেমা তার জেল রোডের বাসায় ডাকেন। বাসায় নিয়ে নগ্ন এবং অর্ধনগ্ন ছবি তোলে। পরে প্রেমী রাব্বি নামে এক যুবকসহ কয়েকজনকে মোবাইলে ডেকে আনে। এ সময় রাব্বির নেতৃত্বে আমাকে অস্ত্রের মুখে মারপিট করে এবং পকেটে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিকাশে ১০ হাজার টাকা দিতে বাধ্য করে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেল রোডের একটি বাসা থেকে রাব্বি ও তার সহযোগী হোসনে আর প্রেমাকে আটক করা হয়। ভুক্তভোগী ইউসুফ আলী যশোর সদর উপজেলার হালসা গ্রামের হযরত আলীর ছেলে।
ভুক্তভোগী বলেন, গতকাল রাতে আমাকে মোবাইল ফোনে তার বাসায় ডেকে নিয়ে যায। আমি তার ঘোপ জেল রোডের বাসায় গেলে নগ্ন এবং অর্ধনগ্ন ছবি তোলে। পরে প্রেমী রাব্বি নামে এক যুবকসহ কয়েকজনকে মোবাইলে ডেকে আনে। এ সময় রাব্বির নেতৃত্বে আমাকে অস্ত্রের মুখে মারপিট করে। আমার পকেটের থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিকাশে ১০ হাজার টাকা দিতে বাধ্য করে। এরপরেও আবার বিকাশে টাকা আনতে অব্যাহতভাবে চাপ দেয়। এ ঘটনায় আমি বাধ্য হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করি। পরে পুলিশ তাদের আটক করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মেহেদী হাসান রাব্বি ও তার সহযোগী হোসনে আরা একটি চক্র প্রচলিত করে। তাদের নেতৃত্বে কয়েকটি মেয়ে রয়েছে। তাদের দ্বারা প্রেমের ফাঁদে ফেলে যুবকদের বাসায় ডেকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে। আজ মঙ্গলবার ইউসুফ আলী নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের সহযোগীদেরও আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।