প্রায় দুই কোটি টাকার হেরোইনসহ তিন ভাই আটক

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের  ১ কেজি ২৫০ গ্রাম হেরোইনসহ তিন ভাইকে আটক হয়েছে।

 

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল মন্দিরের পাশে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হেরোইনসহ আটক করে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর সদস্যরা।

আটককৃতরা হলেন, বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সবুর আলী (৩০) ও মো. সোহাগ আলী (২৭)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই মাদক কারবারিরা বিপুল পরিমাণে হেরোইন নিয়ে রফিকুলের বাড়িতে রেখেছে। এসময় চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ সদস্যদের নিয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। তার ঘরের তল্লাশি করে প্রায় দুই কোটি টাকা মূল্যের  ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।  এ ঘটনায় রফিকুল সাহেব ও তার তিন ভাইকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *