পোর্ট থানার ইনচার্জ সুমন ভক্ত জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলার পুলিশের শ্রেষ্ঠ অফিসার নির্বাচন হলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।

তিনি ৮ই ডিসেম্বরে বেনাপোল পোর্ট যোগদানের পর সাড়ে ৫ সাফল্য অর্জনে দুইবার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন।

রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

ঝিকরগাছা অফিসার ইনচার্জ থাকাকালীন সময়ে সাফল্যমন্ডিত কাজের জন্য পুলিশ সুপার তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচন করেছিলেন । দুই থানায় দায়িত্ব পালনকালে তিনি সর্বমোট তিনবার জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হলেন।

এছাড়া একই দিনে  বেনাপোল পোর্ট থানার এসআই লিখন ও এএসআই জাহিদ শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

 

বেনাপোল পোর্ট থানায় যোগদানের পর চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করেন যশোর জেলা পুলিশ।

 

এসময় উপস্থিত ছিলেন, যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার রেশমা শারমিন,  বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ,সিআইডি , অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী,(প্রশাসন ও অর্থ) , অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসাইন (ক্রাইম অ্যান্ড অপস্) সহ যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *