বেনাপোল প্রতিনিধিঃ বিভিন্ন সময় দালালদের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া শিশুসহ ৩৮ নারী-পুরুষকে নিজ দেশ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সরকার।
সোমবার(২৫এ জানুয়ারী) বিকেল ৬ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। ফেরত পাঠানো দের মধ্যে রয়েছে ৫ পুরুষ, ২৬ যুবুতী ও৭ জন শিশু। ফেরত পাঠানো নারী-শিশুরা যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
ফেরত আসা শিশুও নারী-পুরুষদেের বেনাপোল থেকে ৩ টি এনজিও সংস্থা গ্রহণ করেন। এদের মধ্যে যশোর রাইটস গ্রহন করেন ১৯জন,জাস্টিক এন্ড কেয়ার ১২জন ও জাতীয় মহিলা আইন জীবি সমিতি ঢাকা৭জন।যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুনি পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা,গোয়া এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত ৩৮ জন নারী পুরুষও শিশুকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর রাইটস ও মহিলা আইনজীবি সমিতি এ তিনটি এনজিও সংস্থা গ্রহন করেছে।পরবর্তীতে এনজিও সংস্থা তাদের নিজ নিজ পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।