নড়াইল কাউন্সিলরের বিরুদ্ধে অন্যের জমির ধান কাটার অভিযোগে

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল পৌরসভার কাউন্সিলর মাহবুব হোসেনের বিরুদ্ধে জেলা শিল্পকলা একাডেমীতে কর্মরত এক ব্যক্তির পৈত্রিক জমির বোরো ধান কেটে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনা উল্লেখে ১৫ মে নড়াইল থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, নড়াইল পৌরসভার ব্রাক্ষনডাঙ্গা মৌজায় (হাল খতিয়ান নম্বর ৩২১, সাবেক ৪১৬) মৃত কানাইলাল দাসের ২১ শতাংশ জমির ধান গত ৫মে পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব হোসেন জোরপূর্বক কেটে নিয়ে যায়।
মামলার বাদি নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর পিওন সঞ্জয় দাস বলেন, ৩৫ বছর পূর্বে এ জমিটি তার বাবার ক্রয় করা। আর.এস রেকর্ডও বাবার নামে। এতো দিন আমরা এ জমি ভোগ-দখল করে আসছি। গত এক মাস পূর্বে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হাটবাড়িয়া এলাকার মাহবুব এ জমি দাবি করে আমার বাড়িতে এসে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যায়। গত ৫মে আমার বাবা মৃত্যুবরণ করেছেন। এই শোককে কাজে লাগিয়ে ৭মে মাহবুর জোরপূর্বক জমির ধান কেটে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে ওই সময় আমি আমার স্ত্রী ও ধোপাখোলা এলাকার জমির বর্গাচাষি অসীম বিশ্বাস বাঁধা দিতে গেলে আমাদের সবাইকে লাঞ্চিত করা হয়।
এ ব্যপারে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব হোসেন বলেন, কারা ধান কেটেছে তা তিনি জানেন না। তিনি বলেন, উক্ত জমির ৬২-এর রেকর্ড তার পিতা মৃত আবুল হোসেনের নামে। তবে আর.এস রেকর্ড কানাইলাল দাসের নামে কিভাবে হলো তা তিনি বলতে পারেন না।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ ইলিয়াছ উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা বিরোধপূর্ণ জমি পরিদর্শন করেছে। তবে এটি দেওয়ানি বিষয় হওয়ার কারণে আইনি বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *