নিয়ন্ত্রণ হারিয়ে নোঙ্গর করা লঞ্চে স্পিডের ধাক্কায় নিহত ২৫

নিউজটি শেয়ার লাইক দিন

মাদারীপুর প্রতিনিধি:নিয়ন্ত্রণ হারিয়ে নোঙ্গর করা লঞ্চে স্পিডবোটের ধাক্কায় স্পিডবোটের ২৫ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাতটার দিকে ফরিদপুর বাংলাবাজার ফেরিঘাট পুরনো কাঠালবাড়ি ঘাট এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন । আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের এখনো পর্যন্ত নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান  বলেন, ৩৫ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে স্প্রীডবোড বাংলা বাজার ফেরি ঘাটের দিকে যাচ্ছিলেন।স্পিডবোট টি মাদারীপুর বাংলাবাজার ফেরিঘাট প্রাক্তন কাঠালবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই কার্গো লঞ্চে ধাক্কা দিলে স্প্রীট বোর্ড টি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন । তবে তাদের উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *