নিজস্ব প্রতিনিধি: যশোরের বহুল আলোচিত প্রতারক সহোদর শরিফুল ও রিয়াজুলের শেষ রক্ষা হল না প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেও। অবশেষে রোববার দুপুরে র্যাব-৬ এর জালে ধরা পড়েছে এই সহোদর প্রতারক।

উল্লেখ্য, এই প্রতারক সহোদর গত কয়েক বছর ধরে যশোর শহরের বিভিন্ন স্থানে অফিস খুলে আউটসোর্সিং এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে, পৌরসভা, ব্যাংকে, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মোটা অংকের বেতনের লোভ দেখিয়ে দেশের বেকার যুবকদের কাছ থেকে চাকরি দেয়ার নাম করে এ অঞ্চলের কয়েক শত বেকার যুবকের কাছ থেকে হাতিয়ে নেয় অর্ধশত কোটি টাকা। বিষয়টি নিয়ে দক্ষিণবঙ্গের বহুল প্রচারিত novanews24.com অনলাইন পত্রিকার নজরে আসলে পত্রিকাটি কয়েক দফায় সিরিজ প্রতিবেদন প্রকাশ করেন। সর্বশেষ অনলাইন পত্রিকাটি তার বাংলাদেশ পেজে’ ৩ই নভেম্বর ২০২০ তারিখে’ যশোরে ইউনিক সিকিউরিটিজ নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা লুট’ করছে এমন প্রতিবেদন প্রকাশ করেন। এর পরপরই প্রতারক সহোদর তাদের চাঁচড়া চেকপোস্টের ইউনিক প্রাইভেট লিমিটেড অফিসের ঠিকানা ও নাম পরিবর্ত করে। এর পর যশোর ধর্মতলায় আয়েশা আবেদ ফাউন্ডেশনের পাশে নতুন নাম ফিউচার আউটসোর্সিং লিমিটেড নাম পরিবর্তন করে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রচারনা শুরু করেন। তবে প্রতিষ্ঠানের নাম ও অফিস পরিবর্তন করেও শেষ রক্ষা হল না এ সহোদরের। রোববার দুপুরে যশোরে র্যাব-৬ সদস্যরা আয়েশা আবেদ ফাউন্ডেশনের নতুন অফিসে হানা দিয়ে তাদের আটক করেন যশোর র্যাব-৬ এর সদস্যরা।
স্পন্দন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে হাই হাই ব্যবসা
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মােঃ নাজিউর রহমান বলেন, আমি যশোরে আসার পরপরই প্রতারকদের বিষয়ে অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালায়। এক পর্যায়ে প্রতারণার বিষয়ে সত্যতা মেলায় আজ দুপুরে প্রতারক সহোদর রিয়াজুল ও শরিফুলকে আটক করা হয়েছে। এ সময় আরও চারজনকে আটক করা হয়েছে। তবে তারা এর সাথে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতারক সহোদর শরিফুল রিয়াজুলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তারা এ পর্যন্ত কত লোকের কাছ থেকে টাকা নিয়েছে সে বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান এ কর্মকর্তা।
