নগর বিএনপি’র উদ্যোগে যশোরে বৈশাখী ফুটবল উৎসব

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর নগর শাখার উদ্যোগে আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৫শে এপ্রিল) এতিহ্যবাহী এম.এম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর নগর শাখার নেতারা।

তারা জানান, যশোর নগরের ৯টি ওয়ার্ডের ১ম পর্বের খেলা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। যার মধ্যে ৪টি ওয়ার্ড তীব্র প্রতিদ্ন্বিতার মধ্য দিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

আগামী ৪ই মে ১ম সেমিফাইনাল শামস-উল হুদা স্টেডিয়ামে বিকাল ৪টার অংশগ্রহণ করবেন শক্তিশালী ৩নং ওয়ার্ড বনাম শক্তিশালী ৬নং ওয়ার্ড ।

৭ই মে বিকাল ৪টার অংশগ্রহণ করবেন শক্তিশালী ১নং ওয়ার্ড বনাম শক্তিশালী ৯নং ওয়ার্ড । সবশেষে ১০ই মে সেমিফাইনালে বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হবে শামস-উল হুদা স্টেডিয়ামে।

প্রতিটি খেলায় উভয় দলের হয়েই ৩ জন বহিরাগত ও বিদেশী খেলোয়াড় খেলায় অংশগ্রহন করতে পারবে । চ্যাম্পিয়ন দলকে নগদ ৫০ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে।

রানার্স আপ দলকে নগদ ২৫ হাজার টাকার প্রাইজ মানি ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হবে।

আরও উল্লেখ করা হয় অংশগ্রহণকারী সেরা খেলোয়ার, সেরা সু-শৃ্খল দলকে প্রাইজ মানি প্রদান করা হবে। যশোরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠকদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

খেলায় অংশগ্রহনকারী সেরা দলকে এলিট রাইসের পক্ষ থেকে ১০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *