নিজস্ব প্রতিবেদক: মামার বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করায় ভুক্তভোগী ভাগ্নিকে পরিবারকে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের এসে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীর মা আসমা বেগম। তিনি ক্রন্দনরত অবস্থায় বলেন, আমার মেয়ের স্নিগ্ধা (২২) গত ২৬ এ এপ্রিল আমার আপন ভাই চৌগাছার পুড়োপাড়া এলাকার আলী আহম্মেদ (৪০) এর বাড়িতে বেড়াতে যায়। এ সময়ে বাড়িতে আর কেউ ছিল না। আমার ভাই আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। এরপর আমরা বিষয়টা জানার পরে আপন ভাই হওয়াতে প্রথমে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করি। এরপরে আমার ভাইয়ের স্ত্রী আমাকে ফোন দিয়ে বিষয়টি স্বীকার করে বলেন। এই ধরনের ঘটনা আরো দুইবার ঘটেছে। আমি এরপর থেকে আমার ভাই ও ভাবির নাম্বার ব্লক করে দেয়। বিষয়টি আমার আরেক বোনের সঙ্গে ও বোনের মেয়ের সঙ্গে আলোচনা করি। তারা বিষয়টি নিয়ে আলোচনার জন্য ২৮ই এপ্রিলে আমার ভাইয়ের বাড়িতে যাই। এ সময়ে আমরাও ঘটনাস্থলে হাজির হই। বিষয়টি গ্রামের লোকজন জানার পরে ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং তার বাড়িতে ইট পাটকেল চালে। ওই ঘটনার পর আমরা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার ভাইকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার পর ঘটনার অন্যদিকে ঘোরাতে আমার ভাইয়ের মেয়ে আমার, আমার ছেলে ও মেয়েকে ফাঁসাতে বাড়িতে চুরির অভিযোগ নিয়ে এসে চৌগাছা থানায় মামলা করেন। সেই মামলায় চৌগাছা থানা পুলিশ আমার ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেন। পুলিশ আমাদেরকেও আটক করতে বারবার আমাদের বাসা বাড়িতে যাচ্ছি । তাই প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি এবং নিজেদেরকে পুলিশি হয়রানি থেকে মুক্তির দাবি করেছেন।
অভিযোগের ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন
অভিযোগের সত্যতা যাচায়ে আলী আহমেদের মুঠোফোনে সংযোগ দিলে তার মেয়ে আফরিন ফোন রিসিভ করে বলেন, আমার ফুপি ও ফুফাতো বোন খারাপ চরিত্রের। তারা দুজনই একাধিক বিয়েও করেছেন। আমার বাবার টাকা পয়সা ও সম্পদ হাতিয়ে নিতে তারা মিথ্যে রটনা করছেন।