নওয়াপাড়া পত্রিকার সম্পাদক করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মাহমুদুর রহমান রিজভী জানান, শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দুই দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি হন আসলাম হোসেন।
পরবর্তীতে করোনার উপসর্গ সন্দেহে হলে তার নুমনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে বুধবার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

পত্রিকাটির সিনিয়র ম্যানেজার রাজু আহমেদ জানান, গত কয়েকদিন ধরে তিনি শরীরের জ্বর অনুভব করছিলেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত তিনদিন আগে তার করোনা টেস্টের জন্য সিম্পল ল্যাবে পাঠানো হয়। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা  করোনাভাইরাসে আক্রান্ত বিষয়টি নিশ্চিত করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *