দেশে নতুন করে আরও দু’জন করোনা রোগী সনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:  দেশে নতুন করে আরো দুজন কোন ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৫৬ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাবিবুর রহমান।বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের লক্ষণ থাকায় গত ২৪ ঘণ্টায় ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। মোট আইসোলেশনে আছেন ৭৮ জন। ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তবে তারা কিভাবে সংক্রিমত হয়েছেন এটা এখনও জানতে পারিনি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *