দেশে করোনা উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক : সারাদেশে করোনা নিয়ে উপসর্গ নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে বরিশালে এক চিকিৎকসহ চার জনের মৃত্যু হয়েছে।
এছাড়া খুলনায় ছয় জন, মাদারীপুরে চার জন, ময়মনসিংহ দুই জন, মৌলভীবাজারে দুই জন, লক্ষ্মীপুর, নওগাঁ ও পঞ্চগড়ে এক জন করে মারা গেছে।
মারা যাওয়া ব্যক্তিদের করোনা ভাইরাস নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে জয়পুরহাটে ১১ করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভাগীয় অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল অফিস : করোনার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের সিনিয়র কনসালট্যান্টের (ডার্মাটোলজি) মৃত্যু হয়েছে। ডা. এমদাদুল্লাহ (৫৮) নামের এ সিনিয়র কনসালটেন্ট বৃহস্পতিবার বিকালে শেবাচিমে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- উপজেলার ফরিদপুর এলাকার এনামুল হক (৬৬), বানারীপাড়ার আ. বারেক (৫৫) এবং বিমানবন্দর থানাধীন রায়পাশা এলাকার শামিমা (৩৬)।
খুলনা অফিস : খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, উপসর্গ নিয়ে ছয় জন হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার কার্ত্তিক (৪০), খুলনা মহানগরীর ৫ নম্বর ঘাট এলাকার মো. আহমদের ছেলে জামসেদ আলম (৬০), যশোর জেলার অভয়নগর উপজেলার বাবুল ফারাজীর স্ত্রী রুমা বেগম (৩৫), নগরীর মহম্মদনগর এলাকার মফিজউদ্দিন আহমেদের ছেলে নাসিম আহমেদ (৬০), জরিনা বেগম (৬০) ও মো. আলী (৬০)।
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এরা হলেন-নগরীর কালীবাড়ী এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন এবং ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহীম খলিল।
টেকেরহাট (মাদারীপুর): মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। এরা হলেন—থানতলী এলাকার আজাদ খান (৫৮), রাস্তি এলাকার আলমগীর বেপারী (৫০), দুর্গাবর্দী এলাকার শিক্ষক মো. আনিচুর রহমান মিণাল তালুকদার (৪৮), হরিকুমারিয়া এলাকার রকিব উদ্দিন (৬৫)। গত বৃহস্পতিবার ও শুক্রবার তারা মারা গেছেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জ উপজেলার ভানুবিল গ্রামে করোনার উপসর্গ নিয়ে ওয়াহিদ মিয়া (৬০) ও প্রতিবেশী আলতা মিয়া (৬২) নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রামগতি (লক্ষ্মীপুর) : রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে আবদুল মোমিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নওগাঁ প্রতিনিধি : মান্দায় উপসর্গ নিয়ে শুক্রবার আনিসুর রহমান (৫৪) নামের এক স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের ছেলে তিনি।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জগদল বাজার এলাকার আফাজনগর গ্রামে।
করোনা শনাক্ত ১১ ব্যক্তি পলাতক, এলাকায় আতঙ্ক: জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে ১১ জন করোনা ভাইরাসে শনাক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পলাতক ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *