দেশে করোনায় ২৪ ঘন্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মহামারীতে সর্বমোট মৃতের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৯৪৬ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।বৃহস্পতিবার বিকালে কোভিড-১৯ ভাইরাস নিয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য জানিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৪৬ জন। তাদের নিয়ে দেশে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে। এমন দেশের তালিকায় বাংলাদেশ আবার দশম স্থানে উঠে এসেছে।

দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *