দেশে আবারো হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ, ৯০০ ছুই ছুই

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক: দেশে আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে ঢাকায় ২ ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *