দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক: আরব আমিরাতে ৭ দেশের ফ্লাইট বন্ধ

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার গলফ নিউজের খবরে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বর (সোমবার) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হবে।

যে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করা হয়েছে সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বহাল থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *