তুরস্কে ৬.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১৮

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: তুরস্কের পূর্বাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে। ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।
এদিকে মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি। আগামী দিনগুলো শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দেবেন বলেও জানা তিনি।

এই শক্তিশালী ভূমিকম্প স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে আঘাত হানে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *