ঢাকা থেকে নিখোঁজ তিন বোন যশোরে উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ঢাকার আদাবর এলাকা থেকে ১৮ই নভেম্বর (রোজ বৃহস্পতিবার) নিখোঁজ হন তিন বোন (১) রুকাইয়া আরা চৌধুরী (২১), (২) জয়নব আরা চৌধুরী (১৯)ও (৩) খাদিজা আরা চৌধুরী (১৭)। এ ঘটনায় ভিকটিমের তিন বোনের খালা সাজিয়া নওরিন চৌধুরী ওইদিনই মোহাম্মদপুর থানায় একটা নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন।

এক পর্যায়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ জানতে পারে তিন বোনই যশোর অবস্থান করছে। বিষয়টি যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলামকে জানালে তিনি বিষয়টি তদন্তের জন্য থানার এসআই আনসারুল হক কে দায়িত্ব দেন। একপর্যায়ে এসআই আনসারুল হক শুক্রবার দুপুরে যশোর চাঁদপাড়ায় তিন বোনের বাবা রফিকুজ্জামানের বাসা থেকে তিন বোন (১) রুকাইয়া আরা চৌধুরী (২১), (২) জয়নব আরা চৌধুরী (১৯)ও (৩) খাদিজা আরা চৌধুরী (১৭)কে উদ্ধার করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন বোনের বাবা রফিকুজ্জামান ঢাকাতে একজন স্কুল শিক্ষক ছিলেন। তিন বোন মা বাবার সঙ্গে উত্তরার লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতেন। ২০১২ সালে বাবা-মায়ের মাঝে কল হওয়ার জের ধরে বাবা রফিকুজ্জামান স্কুল শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে যশোরে চলে আসেন। কিন্তু তিন বোন তাদের মায়ের সঙ্গে ঢাকাতে থেকে যান। ভগ্যের নিয়তি তিন বোনের গর্ভধারিনী মা ২০১৩ সালের ২৮শে আগস্টে মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিন বোনের খালা সাজিয়া আফরিন চৌধুরী ও সামিয়া চৌধুরি তাদের প্রতিপালন করতে থাকেন। তিন বোনের খালা সাজিয়া নওরীন চৌধুরী সমিয়া চৌধুরি তিন বোনকে তাদের বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বাধ্য করেন। এমনকি তাদের উপর নানাভাবে নির্যাতন ও করা হতো। তিন বোন পরামর্শ করে বৃহস্পতিবার দুপুরে বাবার খোঁজে যশোরে চলে আসেন। এরপর তিন বোনের খালা সাজিয়া নওরিন চৌধুরী মোহাম্মদপুর থানায় নিখোঁজের অভিযোগ করেন। অভিযোগ আমলে নিয়ে পুলিশ জানতে পারে তারা যশোর অবস্থান করছে। এক পর্যায়ে কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার দুপুরে যশোর চাঁদপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করেন।

যশোর কোতোয়ালি থানার অফিস ইনচার্জ তাজুল ইসলাম বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে জানতে পারি ঢাকা আদাবর এলাকা থেকে তিন বোন নিখোঁজ হয়েছে। তারা এখন যশোরে অবস্থান করছে। বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যশোর চাঁদপাড়া এলাকায় তিন বোন তাদের বাবা রফিকুজ্জামানের কাছে আছে। এক পর্যায়ে আমরা শুক্রবার দুপুরে চাঁদপাড়া থেকে তাদের উদ্ধার করি। তবে তিন বোনের খালার সঙ্গে ভিডিও কলে কথা বলার পর তিন বোনকে বাবা রফিকুজ্জামানের জিম্মায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *