ঢাকা থেকে নিখোঁজ তরুণ যশোরে উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হাতিরঝিল থেকে গত মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এটিএম বুথে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন তাওসিফ জাওয়াদ (১৭) নামে এক তরুণ।

সে ঢাকার রামপুরা রোড এলাকা ৮১/১ পশ্চিম রামপুরার আলতাফ উদ্দিনের ছেলে।

ঐদিন সে বাসায় না ফেরায় পরের দিন তার পরিবারের লোকজন হাতিরঝিল থানা (ডিএমপি)তে  তাওসিফ জাওয়াদের নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করেন ।

পরবর্তীতে হাতিরঝির থানা পুলিশ সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিখোঁজ তাওসিফ জাওয়াদকে উদ্ধারের জন্য সর্বচ্চো চেষ্টা অব্যহত রাখে। এক পর্যায়ে শনিবার (২৩ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে যশোর কোতোয়ালী থানার এএসআই মহিদুল ইসলাম তাওসিফ জাওয়াদকে গাড়ীখানা রোডে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে যশোর পিবিআই ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নির্দেশে পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার সঙ্গীয় এসআই ডিএম নূর জামাল হোসেন সহ যশোর পিবিআই এর ক্রাইমসীন টিম যশোর সদর হাসপাতালে গিয়ে তাওসিফ জাওয়াদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং সহ তার সাথে কথা বললে সে প্রাথমিকভাবে নিজের নাম ও মোবাইল নম্বর বলতে পারে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্রধরে পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। বিষয়টি তাওসিফ জাওয়াদের পরিবারকে ভিডিও কলের মাধ্যমে দেখালে তারা তাকে চিনতে পারে। এরপর ভিকটিমের পরিবার পিবিআই যশোর কার্যালয়ে আসলে তাওসিফ জাওয়াদকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ সুপার রেশমা শারমিন (ব্যুরো অব ইনভেস্টিগেশন বলেন ,নিখোঁজ তাওসিফ জাওয়াদকে পেয়ে তার পরিবারের লোকজন আনন্দে আপ্লুত। সে ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর কিভাবে ঢাকা থেকে যশোরে এসেছে এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। পরবর্তীতে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *