ট্রাম্পদেবতাকে ৪ বছর ধরেপূজা দিচ্ছেন ভারতীয় যুবক

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর ঘিরে নানা পদক্ষেপ নিয়েছে ভারত। সফরকে সাফল্যমণ্ডিত করতে প্রতিদিনই ভারত নিত্য নতুন পদক্ষেপের কথা শোনা যাচ্ছে। এবার খবর বেরিয়েছে ট্রাম্পের এক ভারতীয় পূজারীর কথা। ট্রাম্পের মূর্তি বানিয়ে পূজা করেন সেই ভারতীয়।

৩৭ বছর বয়সী সেই ভারতীয়র নাম বুশা কৃষ্ণা। তার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানাতে। তিনি বলেন, অন্য দেবতার পূজা না দিয়ে আমি তার পূজা শুরু করেছি। ডোনাল্ড ট্রাম্প আমার দেবতা।
বাগানে নির্মিত ট্রাম্পের ৬ ফুট মূর্তির সামনে গিয়ে প্রতিদিনই পূজা দেন বুশা কৃষ্ণা। ট্রাম্পের ভারত সফর ঘিরে নয়, গত ৪ বছর ধরে বুশা কৃষ্ণা এ পূজা করছেন। সূত্র: নিউ ইয়র্ক টাইমস

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *