ট্রাকের টায়ারের ভিতরে ৪০০ বোতল ফেনসিডিল

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত দিয়ে বানের স্রোতের মতো ভেসে আসছে ফেনসিডিল। অভিনব কায়দায় ভারত থেকে পাচারকারীরা দেশে প্রবেশ করাচ্ছে মাদকদ্রব্য। আর সীমান্ত থেকে অভিনব কৌশলে এসব ফেনসিডিল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গতকাল সোমবার বেনাপোল সীমান্ত থেকে ফেনসিডিলের চালান ঢাকা পাঠানোর সময় ট্রাকের টায়ারের ভিতরে বিশেষভাবে লুকায়িত  ৪০০ বোতল ফেন্সডিল জব্দ করেছে বিজিবি।

সোমবার(২৭শে জুলাই) রাত ১০ টার সময় ছোট আচড়া মন্দির মোড় সড়কের পাশে অভিনব কায়দায় টায়ারের ভিতরে সেট করা অবস্থায় এ ফেন্সিডিল চালানটি জব্দ হয় ।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

স্থানীয় একাধিক সূত্র জানান ফেনসিডিলের ছোট চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করতে পারলেও বড় বড় ফেনসিডিলের চালান নির্বিঘ্নে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে পাচার হচ্ছে। যার কিঞ্চিত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে।

৪৯বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা জানান,গোপন সংবাদ আসে বিপুল পরিমাণ একটি ফেন্সিডিল এর চালান এনে ছোট আচড়া মন্দির সড়কের পাশে টায়ারের ভেতর বিশেষ কায়দায় সেট করছে।এমন সংবাদে তার নির্দেশনায় বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া, নায়েক নুরুল ইসলাম, নায়েক নাসির উদ্দিন, ল্যানস নায়েক হাসের, ল্যানস নায়েক সুজন ও সিপাহী সহ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে টায়ারের ভিতর থেকে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।জব্দকৃত ফেনসিডিল ব্যাটালিয়নের পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *