টাঙ্গাইলে বাসা থেকে শাশুড়ি-গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বাসা থেকে শাশুড়ি-গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৬) ও অজ্ঞাত যুবক (৩৫)।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, ৫ বছরের একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তবে কে কি কারনে এরকমটা ঘটেছে তা এখনো জানা যায়নি।

ঘাটাইল থানার অফিস ইনচার্জ আলিমুজ্জামান বলেন, স্থানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার তদন্ত চলছে। তদন্ত করেই বলা যাবে কি কারনে কে বা কারা তাদের কে হত্যা করেছে?

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *