ঝিকরগাছা প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা চার কেজি গাঁজাসহ দু’ নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঁকড়া- ঝাপা সড়কের উজ্জলপুর গ্রামে বাঘের মোড় থেকে তাদেরকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন, বেনাপোল গাজীপুর মধ্যপাড়া ইছাক মোড়লের স্ত্রী জহিরন বেগম ও বেনাপোল দুর্গাপুর পিকেএসএফ সামনে মান্দার মেয়ে মাহফুজা বেগম।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি জহিরুন বেগম ও মাহফুজা বেগম গাাঁজা নিয়ে মনিরামপুরের দিকে যাচ্ছে। এ সময় ফোর্স নিয়ে উজ্জ্বলপুর গ্রামের বাঘের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর তাদের কাছেে থাকা দুটি ব্যাগেে তল্লাশি ৪ কেজিি গাঁজা জব্দ করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধের মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়।
ঝিকরগাছাা থানার অফিস ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, চার কেজি গাঁজাসহ আটক ওই দুই নারীর বিরুদ্ধে মাদক আইনেে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।