ঝিকরগাছায় ১১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১১০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৪৮), ও সুমন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছগ্রাম মফিজের বাড়ির সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ফেনসিডিলসহ তাদের আটক করেন। আটক মনিরুল ইসলাম শার্শা উপজেলার ধানতাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী মন্ডলের ছেলে ও আটক সুমন সাতক্ষীরা কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শাহিনুর রহমান বলেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।তারা দীর্ঘদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার (১২ অক্টোবর ২১ খ্রিঃ)গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আটককৃতরা ফেনসিডিল নিয়ে যশোরের দিকে আসছে। এসময় বিষয়টি যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম কে জানালে তিনি তাদের আটকের নির্দেশ দেন। সকাল ৯ টার দিকে এএসআই এসএম ফুরকান খান, এএসআই আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে ঝিকরগাছা মল্লিকপুর গুচ্ছ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *