ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ইমাম নির্ধারণ কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে আতিয়ার রহমান খান ফুরকানিয়া মাদরাসা ও মসজিদে ঘটনাটি ঘটে। আহতরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, একই গ্রামের নুর হোসেন (৫৫), তার ছেলে শাহিনুর ওরফে শাহিন, রোকন, চাচাত ভাই আব্দুল্লাহ আল মামুন, হযরত গাজি (৫৪), তার ছেলে বিল্লাল হোসেন ও মাসুম হোসেন, বিসারত হোসেন (৫০) ও তার ছেলে আরিজুল।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রায়হান কবীর বলেন, আহতদের ভর্তি করে সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, শুক্রবার দুপুর বেলা জুম্মার নামাজ পড়ানোর সময় ইমাম নির্ধারণ কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।