define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); জেলা ক্রীড়া সংস্থার কাজী ইনামকে অপসারণের দাবী - novanews24 novanews24 https://www.novanews24.com/

জেলা ক্রীড়া সংস্থার কাজী ইনামকে অপসারণের দাবী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কাজী ইনাম আহমেদের নাম অপসারণের দাবী করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন যশোরের সাবেক খেলোয়াড়রা।

সংবাদ সম্মেলনে সাবেক ক্রিকেটার মাহাতাব নাসির পলাশ লিখিত বক্তব্যে জানান, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে নতুন স্ন্দস্য হিসাবে কাজী ইনাম আহমেদের নাম সংযোজন হওয়ায় আমরা রীতিমত হতবাক, মর্মাহত, আশাহত এবং ক্ষুব্ধ। যার পরিপ্রেক্ষিতে আমাদের গত কয়েক দিন যাবত চলমান আন্দোলনের অংশ হিসাবে কাজী ইনাম আহমেদের অপসারণের দাবিতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। বিগত দিনে কাজী এনাম যশোর জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলেন কিন্তু খেলাধুলার উন্নয়ন, ক্রীড়া সংস্থার উন্নয়ন, মাঠ, খেলোয়াড়দের ভালো মন্দ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যশোর ক্রীড়া সংস্থার যে পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছিল তা কাজী ইনাম ও তার ভাই সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্ররোচনায়। তারা দায়িত্বে থাকাকালীন সময় থেকে অদ্যবধি যশোর কোন ধরনের উন্নয়ন হয়নি।

বর্তমানে তিনি একজন পলাতক খুনী। এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসের চেয়ারগুলিতে বীর দর্পে অবস্থান করছেন। এটাকে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক পাওয়া পুরষ্কার। তানাহলে জুলাই গণ অভ্যুত্থানের হাজারো ছাত্র জনতার আত্মত্যাগ, আত্মহুতির মাধ্যমে অর্জিত নতুনভাবে স্বাধীন হওয়া একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যে সূত্রপাত ঘটেছিলো সেটা প্রায় ধূলিসাৎ হতে চলেছে এবং হাজারো শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। যারা আহত বা পঙ্গু বরণ করেছেন তাদের সাথে তারা তামাশা করে চলেছেন।

কাজী ইনাম আহমেদ এবং তার পরিবারের কোন সদস্য কখনও কোন খেলায় অংশগ্রহন করেনি। সেটি যশোরের ত্রীড়ামোদী মানুষ জানেন। শুধু অর্থের জোরে ক্রীড়াঙ্গণে আধিপত্য বিস্তার করে অনৈতিক, অবৈধ সুবিধা হাসিলের জন্য জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন ক্লাব সহ অন্যান্য সকল স্থানে তাদের উপস্থিতি ছিল। যশোরের সাধারণ মানুষ সহ ক্রীড়া সংগঠক, খেলোয়াড়বৃন্দ এবং ক্রীড়ামোদি মাঠ পাগল মানুষ তাদের এই অবৈধ, অনৈতিক কার্যকলাপের জন্য একতা হয়ে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়ে কাজী ইনাম কে যশোর ক্রীড়া সংস্থা থেকে অপারেশনে স্বোচ্চার হয়েছেন। আরো জানান গত ১৬সেপ্টেম্বর যশোরের কয়েকটি পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, কাজী ইনাম আহমেদ এবং তার ভাই কাজী আনিস আহমেদের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। উল্লেখ্য যে, কাজী ইনামের আরেক ভাই কাজী নাবিল আহমেদের নামেও ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হয়েছে। বর্তমানে তিনি দুর্নীতির দায়ে পলাতক । দুর্নীতির সাথে জড়িত কোন ব্যক্তি জেলা ক্রিড়া সংস্থার পদে থাকতে পারে না।এ লক্ষ্যে ১৬ই সেপ্টেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করার জন্য জেলা প্রশাসক কাছে স্মারক লিপি প্রদান করেছি। তারই ধারাবাহিকতায় গতকাল ১৭ই সেপ্টেম্বর দুপুরে আমেনা খাতুন গ্যালারীতে অবস্থান কর্মসূচী পালন করেছি।

তাই যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট কাজী ইনাম আহমেদের নাম যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসারণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত যশোরের জনগণকে নিয়ে মাঠে থেকে আন্দোলন করা হবে বলে তিনি হুঁশিয়ারী দেন।একই সাথে কাজী ইনাম আহমেদকে অপসারণ না করা পর্যন্ত যশোর জেলা ত্রীড়া সংস্থার সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবো বলে জানান।

উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যশোর সংসদীয়-৩ আসনের বিনা ভোটের এমপি কাজী নাবিল আহমেদ তার ভাই হওয়ার সুবাদে অবৈধ ও অনিরপেক্ষ প্রভাব বিস্তার করে কিছু সুবিধাভোগী, দুর্নীতি পরায়ন সংগঠককে সাথে নিয়ে অনৈতিক আর্থিক সুবিধা পাইয়ে দেবার আশ্বাসে ক্রীড়াঙ্গনে মারাত্মকভাবে বিভাজন সৃষ্টি করেছিলেন এবং সর্বক্ষেত্রে একনায়কতন্ত্রেরে আমল জারী করেছিলেন। তাই যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অনতিবিলম্বে কাজী ইনাম আহমেদের নাম অপসারণ করারও জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোরের সাবেক ক্রিকেটার মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, আব্দুর রহিম, বাবু সহ সাবেক খেলোয়াড়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *