জুয়া জিতলেন জনসন

নিউজটি শেয়ার লাইক দিন

নিউজ ডেস্ক :ব্রেক্সিটের বোর্ডে একই রকম জুয়ার দান; দুই বছর আগে হেরে গিয়েছিলেন টেরিজা মে, তবে বরিস জনসন জিতলেন। বৃহস্পতিবারের সাধারণ নির্বাচন কনজারভেটিভ পার্টিকে সেই সংখ্যাগরিষ্ঠতার শক্তি এনে দিয়েছে, যা যুক্তরাজ্যের কোনো সরকারের হাতে বহুদিন দেখা যায়নি। কনজারভেটিভ নেতা জনসন আশা করছেন, তার দলের এই অসাধারণ বিজয় ব্রেক্সিট প্রশ্নে বিভাজন ঘোচাতে সহায়ক হবে, ক্ষতে এনে দেবে উপশম। সমর্থকদের হর্ষধ্বনির মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, “আর কোনো ‘যদি’ নয়, আর কোনো ‘কিন্তু’ নয়, আর কোনো ‘হয়ত’ নয়, আসছে ৩১ জানুয়ারিই আমরা ব্রেক্সিট শেষ করব।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটের জুয়ায় জনসন জিতেছেন ঠিক, তবে ২৮ দেশের ইউরোপীয় পরিবার থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার আসল চ্যালেঞ্জ জয়ের লড়াই কেবল শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *