কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:কাশ্মীরে দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে (এলওসি) ফের পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবারের এ গোলাগুলিতে ভারতের দুই সেনা নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম।

কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত কেরি সেক্টরে শুক্রবার পাক সেনারা ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে দুজন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও দুই জওয়ান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ হিসেবে গুলি চালালে বেশ কিছুক্ষণ দু-পক্ষের মধ্যে গোলাগুলি চলে।তবে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের কোনো সেনা নিহত হয়েছেন কি-না তা জানা যায়নি। পাকিস্তান এ নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি। মোদি সরকার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা রদের পর থেকে সীমান্ত নির্ধারণকারী রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সীমানা রেখায় দুই দেশের সেনাদের মধ্যে নিয়মিত বিরতিতে গোলাগুলির ঘটনা ঘটছেই। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসে নিয়ন্ত্রণরেখায় ৯৫০ গোলাগুলির ঘটনায় দুই দেশেরই বেশি কিছু সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বলেন, ‘পাকিস্তান লাইন অব কন্ট্রোলে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গত তিন মাসে (আগস্ট থেকে অক্টোবর) জম্মু-কাশ্মীরের সীমান্তে বিনা প্ররোচনায় হামলা চালিয়ে যাচ্ছে পাক সেনাবাহিনী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *