চৌগাছা সীমান্ত দিয়ে পাচার সময় দুই পাচারকারীসহ ৬ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচার সময় দুই পাচারকারীসহ ৬ জন আটক হয়েছে।

পাচারকারীদের মধ্যে এক নারী, তার দুই শিশু সন্তান এবং দুই কিশোর রয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়আন্দুলিয়া মাঠ থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন,পাবনা জেলার একটি উপজেলার সজল মৃধা (৩০), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সাগর মন্ডলের ছেলে দিপ্ত মন্ডল (১৬), মনোহর মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৬) মনোহর মন্ডল, বাগেরহাট জেলার মড়েলগঞ্জল উপজেলার একটি গ্রামের রেহেনা খাতুন (৩০) ও তার দুই ছেলে সোহান সরদার (৯), সোহাগ সরদার (৭)। এছাড়া বিজিবি সদস্যরা দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হন। তারা হলো, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড় আন্দুলিয়া গ্রামের ইউনুস আলী (৩০) ও জহুরুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে চৌগাছা থানায় একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ইউনুসের কাছ থেকে ১৬ হাজার ভারতীয় রুপি ও একটি ওয়ালটন স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধাররা জানান, তাদের ভারতে ভালো কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে পাঠানোর উদ্দেশ্যে নিয়ে আসে ইউনুস ও জহুরুলসহ অন্যরা। গ্রেফতার ইউনুস আলী ও জহুরুল ইসলামও পাচারের উদ্দেশ্যে তাদের একজায়গায় করার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চৌগাছার সীমান্তের অসাধু ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থান থেকে নারী, শিশু, তরুণ, তরুণীসহ বিভিন্ন পেশার মানুষদের ভারতে ভালো কাজ দেয়ার নামে পাচার করে থাকে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটতে থাকে। গত ৮ জানুয়ারি শহরের পাঁচনামা এলাকায় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ যুবতীকে উদ্ধার ও তিন পাচারকারীকে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র‌্যাব)। সে ঘটনায়ও চৌগাছা থানায় মামলা হয়। সর্বশেষ গত ২৮ ও ২৯ জানুয়ারি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের তিনটি ঘটনায় পাচারকারীসহ ৮ নারী ও পুরুষকে গ্রেফতার করে বিজিবি। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ  আটককৃতদের থানায় হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *