চৌগাছার চাঞ্চল্যকর ঠান্ডু মেম্বার হত্যার তিন আসামী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঠান্ডু মেম্বার হত্যার তিন আসামী আটক হয়েছে।

গতকাল সন্ধ্যা ৬.৩০ টার দিকে ঢাকার আশুলিয়া শুটিং বাড়ী এলাকায় অভিযান চালিয়ে যশোরের র‌্যাব-৬ সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, চৌগাছা উপাজেলার পাতবিলা এলাকার মুসাফির আলীর ছেলে ফারুক হোসেন (৪০), আব্দুল খালেকের ছেলে তোতা মিয়া (৩৫) ও তোতা মিয়ার পিতা আব্দুল খালেক (৫৫)। আব্দুল খালেক এলাকার মৃত আমিন উল্লাহ ছেলে।

এসময়ে তাদের নিকট হতে ৪ টি মোবাইল সেট
ও ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করে।

 

উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারি ২০২১ তারিখ রাত সাড়ে সাতটার দিকে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠান্ডু বিশ্বাস (৫০) (পাতিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার)’কে রাজনৈতিক বিরোধের জের ধরে আসামিরা নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে তাকে হত্যা করে। পরের দিন নিহতের পরিবার চৌগাছা থানায় ২১ জনকে আসামীসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। হত্যা সংঘঠিত হওয়ার পরপরই র‌্যাব-৬, যশোর হত্যাকারীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের সূত্র ধরে র‌্যাব-৬, যশোর ১২ মার্চ ২০২২ তারিখ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার আশুলিয়া থানাধীন ঢাকা ডিএসটি-এর অধীনে শুটিং বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ওই ৩ জন হত্যাকারী গ্রেপ্তার করেন।

যশোর র‌্যাব-৬ কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান, হত্যাকাণ্ডের পরপরই আসামিদের ধরতে তৎপর চালায়। দুই দিন আগে গোপনে সংবাদ আসে গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামিরা ঢাকা আশুলিয়া শুটিং বাড়ি এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর র‌্যাব-৬ এর সদস্যরা অভিযানে মাঠে নামে। একপর্যায়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আশুলিয়া শুটিং বাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *