চৌগাছায় ৬০টি সোনার বার জব্দ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:যশোর চৌগাছা সীমান্তে থেকে ৬০ টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা । এসব সোনার ওজন প্রায় সাত কেজি। আটককৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে চৌগাছার শাহজাদপুর বিওপির একটি টিম শাহজাদপুর-কাশিপুর সীমান্তের মধ্যবর্তী স্থান অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করেন। তবে বিজিবির দাবি বিজিবির উপস্থিত বুঝতেে পেরে পাচারকারীরা স্বর্ণের বারগুলো ফেলে পালিয়ে যায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

স্থানীয় একাধিক সূত্রগুলো জানিয়েছে, বিজিবি সদস্যরা সোনাসহ পাচারকারীদের আটক করেন। এরপর সোনা গুলো নিয়ে অজ্ঞাত কারণে পাচারকারীদের পালাতে সহযোগিতা করেন বিজিবি।

বিষয়টি নিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজার মুঠোফোনে বারবার সংযুক্ত দিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *