স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছায় একটি বিদেশি পিস্তলসহ আবুল হাসেম মোল্লা (৩০) নামে এক যুবক আটক হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার সলুয়া-কায়েমকোলার সলুয়া উত্তরপাড়া জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে থেকে সাতক্ষীরা র্যাব-৬ এর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

আবুল হাসেম জেলার মণিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের এজাহার আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, চৌগাছা উপজেলার সলুয়া বাজার থেকে কায়েমকোলার সলুয়া উত্তরপাড়া নামকস্থানে জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে থেকে আবুল হাসেম মোল্লাকে আটক করেন সাতক্ষীরা র্যাব-৬ এর সদস্যরা। এ সময়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করেন। পরে তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে মামলা দিয়ে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ অস্ত্রসহ হাশেম মোল্লাকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় একটা অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।