নিজস্ব প্রতিবেদক: অপরাধ দমনে যশোরের দুই কর্মকর্তা সহ ৮ পুলিশ অফিসার কে পুরস্কৃত করা হয়েছে।
জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি ও মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন, ১। বিশেষ পুরস্কার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর। বিশেষ এ শাখার নেতৃত্ব দেন যশোর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার (খ- সার্কেল যশোর) ২। শ্রেষ্ঠত্ব ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর। ৩। শ্রেষ্ঠত্ব ও চৌকস অফিসার ইনচার্জ হয়েছেন কামাল হোসেন ভূঁইয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা, যশোর। ৪। বিশেষ পুরস্কার প্রাপ্ত হয়েছেন রুপণ কুমার সরকার, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা (ডিবি)শাখা, যশোর। ৫। বিশেষ পুরস্কার প্রাপ্ত হয়েছেন এসআই(নিঃ) মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, জেলা গোয়েন্দা(ডিবি)শাখা, যশোর।৬। জেলার শ্রেষ্ঠত্ব এসআই(নিঃ) হয়েছেন সোহেল রানা, বেনাপোল পোর্ট থানা, যশোর। ৭। জেলার শ্রেষ্ঠত্ব বিট কর্মকর্তা হয়েছেন এসআই(নিঃ) মোঃ এনামুল হক চৌগাছা থানা, যশোর। ৮। জেলার শ্রেষ্ঠত্ব এএসআই(নিঃ) মোঃ সোহেল রানা , চাঁচড়া পুলিশ ফাঁড়ী, কোতয়ালী মডেল থানা , যশোর।

এছাড়াও তিনজন গ্রাম পুলিশকে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, ১। গ্রাম পুলিশ শ্রী হাজারী , ৫ নং পুটখালী ইউনিয়ন বেনাপোল পোর্ট থানা, যশোর। ২। গ্রাম পুলিশ মোঃ তোবারক হোসেন, ১০ নং শার্শা ইউনিয়ন, শার্শা থানা, যশোর। ও ৩। গ্রাম পুলিশ মোঃ জয়নাল আবেদিন , ১১ নং রামনগর ইউনিয়ন, কোতয়ালী মডেল থানা, যশোর।
রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এই পুরস্কার প্রদান করেন।
এর আগে সকাল দশটায় যশোর পুলিশ লাইন ড্রিম সেটে পুলিশের মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।
কল্যান সভা পরিচালনা করেন জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর।
কল্যাণ সভায় পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ফোর্সের ওয়েল ফেয়ারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। একই সাথে ডিসিপ্লিন এর ব্যাপারে গুরুত্বারোপ প্রদান করা হবে বলে তুমি জানান।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদমার্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

তার আগে সকাল ৮টায় যশোর পুলিশ লাইন মাঠে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ এবং পরিদর্শন করেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম।
পুলিশ সুপার প্যারেড পরিদর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেডে কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
প্যারেডে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।