স্টাফ রিপোর্ট:চোরাচালান রোধে ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব -৬), কাস্টমস,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিআরপি পুলিশ, আরএনবি আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছেন।
বৃহস্পতিবার (২ই ফেব্রুয়ারী ২০২৩) কলকাতা থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি সকাল দশটায় বেনাপোল রেল স্টেশনে পৌঁছালে যৌথ বাহিনীর সদস্যরা দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের ভারতীয় পণ্য জব্দ করেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ২০ টি বিদেশীমদসহ বিভিন্ন পণ্য।

যৌথ বাহিনীর অভিযানের ফলে ‘বন্ধন এক্সপ্রেস’ট্রেনে আসা পাসপোর্ট যাত্রীরা সুশৃঙ্খলা ভাবে যাত্রীরা যাতায়াত করছে।
যশোর র্যাব- ৬ এর ক্যাম্পের কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, বেশ কিছুদিন যাবত ধরে সংবাদ মাধ্যমে জানতে পারি ‘আন্তর্জাতিক বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটিতে চোরাচালান বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে কাস্টম, বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে বৃহস্পতিবার সকালে বেনাপোল রেলস্টেশনে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটিতে অভিযান চালানো হয়। এ সময়ে ২০ বোতল মদ জব্দ করা হয়। তাছাড়া অবৈধভাবে আনা পণ্য কাস্টমসের ভিতরে প্রবেশ করিয়ে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এছাড়াও দালাল এবং ছিনতাইকারীদের হয়রানি বন্ধে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত সহ ইমিগ্রেশনে সহায়তা করা হয়। ফলে ১ দিনে সরকারের প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানকৃত মালামাল ও রাজস্ব আদায় করা সম্ভব হয়। এসময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী সিন্ডিকেট, ছিনতাইকারী এবং দালাল চক্র ষ্টেশন এলাকা থেকে দ্রুত পালিয়ে যায়।
উল্লেখ্য গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের বহুল প্রচারিত অনলাইন পত্রিকা novanews24 চোরাচালান নিয়ে দফায় দফায় প্রতিবেদন প্রকাশ করে আসছিলো। এর ফলে গত সপ্তাহ ধরে চোরাচালান রোধে যৌথ বাহিনী এ অভিযান অব্যাহত রেখেছে।
নিচে পূর্বে প্রকাশিত প্রতিবেদন গুলোর লিংক দেওয়া হল। প্রতিবেদন গুলো দেখতে লিংকগুলোতে ‘ক্লিক’ করুন।
আরো পড়ুন>>’বেনাপোল আন্তর্জাতিক এক্সপ্রেস’ এখন ‘চোরাচালানী এক্সপ্রেস’
আরো পড়ুন>>বিজিবি ধাওয়া দিয়ে কাস্টমসে ঢুকায়, কাস্টমস মজা করে খায়
আরো পড়ুন>>সিন্ডিকেটের কাছে জিম্মি বেনাপোল রেলস্টেশন কাস্টমস