ঘুষ নিয়ে রেলের জায়গায় স্থাপনা নির্মাণে বৈধতা দেয়া নিরাপত্তা ইনচার্জ সিদ্দিক ক্লোজ হলেও বহাল তবিয়তে এনামুল

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় রেললাইনের পাশে জমিতে মোটা অংকের টাকা নিয়ে স্থাপনা নির্মাণের বৈধতা দেয়ার অভিযোগে বেনাপোল রেলওয়ে নিরাপত্তা বাহিনী ইনচার্জ সিদ্দিকুর রহমানকে ক্লোজ হলেও বহাল তবিয়তে রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হাবিলদার ইনামুল ও সিপাহী নাসির।

 

একই অপরাধের সাথে জড়িত থাকা হাবিলদার এনামুল ও সিপাই নাসিরুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থানা  নেওয়ায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। শার্শা রেললাইনের পাশে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছে রেললাইনের পাশে জমিতে মোটা অংকের টাকা নিয়ে স্থাপনা নির্মাণের বৈধতা দানকারীর মূলহোতা হাবিলদার এনামুল অথচ হাবিলদার এনামুলকে ক্লোজ না করে শুধুমাত্র ক্লোজ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ সিদ্দিককুর রহমানকে। তাই তারা হাবিলদার এনামুলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

রমজান মাসের সপ্তাহখানেক আগে শার্শা উপজেলার বাজারের থেকে কিছু দূরে চান্দেরপুল রেললাইনের পাশে স্থাপনা তৈরি করেছিল সিদ্দিক নামে এক ব্যক্তি। এ সময়ে বেনাপোল নিরাপত্তা ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান ও হাবিলদার ইনামুল, সিপাহী নাসির উদ্দিনসহ ৩ জন হাতে হ্যান্ডকাফ ও অকি টকি হাতে নিয়ে সিভিলে তাদের কাছে দেড় লাখ টাকা দাবি করে ভয়-ভীতি দেখান। টাকা না দিলে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হবে এমন ভয়-ভীতি দেখান। এক পর্যায়ে ভয়-ভীতির পরে ঘরে স্থাপনকারী সিদ্দিক নিরাপত্তা বাহিনীর হাবিলদার এনামুলের ও ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকের সাথে চুক্তি হয় ৫০ হাজার টাকায়। সাথে সাথে ঘরে স্থাপন করে সিদ্দিক তাদেরকে ১০ হাজার টাকা দেন। বাকি ৪০ হাজার টাকা নিয়ে বাধে বিপত্তি। নিরাপত্তা বাহিনীর হাবিলদার এনামুল দফায় দফায় তাদের কাছে টাকা চাইলে ভুক্তভোগী সিদ্দিক টাকা দিতে না পারায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই ভূমিহীন ওই ব্যক্তি বিষয়টি নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়ায় ঈদের ১২ দিন আগে  নিরাপত্তা বাহিনীর বেনাপোল ফাঁড়ির ইনচার্জ সিদ্দিককে ক্লোজ করে পাকশীতে নিরাপত্তা বাহিনীর দপ্তরে নিয়ে যাওয়া হয়। তবে এসব টাকা আদায়ের মূলহোতা হাবিলদার এনামুলসহ অন্যরা রয়েছে বহাল তবিয়তে।

ঘুষ বাণিজ্যের ভিডিও দেখতে,এখানে ক্লিক করুন

স্থানীয়রা জানান, ভূমিহীন সিদ্দিকের কোন পুত্র সন্তান নেই। একটি মাত্র মেয়ে। পরিবার নিয়ে রেললাইনের পাশে আধাপাকা ঘর তৈরি করেছিলেন। এ সময়ে সাদা পোশাকে হ্যান্ডকাফ ও অকি টকি হাতে নিয়ে বেনাপোল নিরাপত্তা ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান, হাবিলদার এনামুল সহ ৩ জন ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রথমে ঘরে স্থাপনে বাধা দেন। এরপর ঘরে স্থাপনকারীর কাছে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে ঘর করতে দেয়া হবে না এবং তাকে সাথে সাথে ধরে নিয়ে জেলে পাঠানো হবে। ঘর নির্মাণকারী সিদ্দিক উপায়ান্তর না পেয়ে ৫০ হাজার টাকায় তাদের সঙ্গে আঁতাত করেন। নগতে তাদেরকে ১০ হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা পরবর্তীতে দেবেন বলে নিরাপত্তা বাহিনীর হাবিলদার এনামুলকে জানান। একপর্যায়ে ঈদের আগে পাওনা টাকা দেয়ার জন্য নিরাপত্তা বাহিনীর হাবিলদার এনামুল তাদেরকে চাপ প্রয়োগ করতে থাকে। ভূমিহীন পরিবারটি তাদের সমস্যার কথা জানালেও তারা কোনমতেই কর্ণপাত করেন নি। বরং তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে পরিবারটি উপায়ন্তর না পেয়ে বিষয়টি নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। উর্দ্ধতন কর্মকর্তারা বিষয়টি খোঁজ খবর নিয়ে সততা নিশ্চিত হয়। এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষ ঈদের ১০ থেকে ১২ দিন আগে নিরাপত্তা বাহিনীর বেনাপোলে ইনচার্জ সিদ্দিকে ক্লোজ করে নিয়ে যান। অথচ মূলহোতা নিরাপত্তা বাহিনীর হাবিলদার এনামুল ও সৈনিক নাসির উদ্দিন রয়ছে ধরাছোঁয়ার বাইরে। তারা আরো জানান বেনাপোল ছোট আঁচড়া ও বড় আঁচড়া এলাকায় রেললাইনের পাশে থাকা প্রতি দোকান থেকে প্রতিদিন ১০০ টাকা করে আদায় করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বেশ কিছুদিন আগে বেনাপোল বড় আঁচড়া এলাকার রেললাইনের পাশে চা দোকান নিয়ে বসা সায়রা নামে এক দোকানীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। উপান্ত না পেয়ে সায়রা হাবিলদার এনামুলকে ৫ হাজার টাকা দিয়ে সেখানে দোকানদারি করছে।

 

বিষয়টি নিয়ে বেনাপোল নিরাপত্তা ফাঁড়ির হাবিলদার এনামুলের কাছে জানতে চাইলে, তিনি বলেন আমরাই একমাত্র বাহিনী যারা রেলের নিরাপত্তা কাজে সর্বক্ষণ নিয়োজিত আছি। রেলওয়ে সম্পদ নিরাপত্তার জন্য আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকি। সেদিন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি রেলের জায়গাতে শার্শা বাজারের ৫০০ গজ দূরে চান্দেরপুল নামক স্থানে রেলের জায়গাতে সিদ্দিক নামের এক ব্যক্তি আধাপাকা ঘর স্থাপন করছে। এ সময়ে আমরা তাকে ঘর তৈরিতে বাধা দেই। কিন্তু তিনি আমাদের মিথ্যে ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। কোন এক প্রতিপক্ষ তাদেরকে ইন্ধন দিচ্ছে। ঘরে স্থাপনকারী সিদ্দিক আমাদেরকে মিথ্যে কথা বলে ফাঁসানোর চেষ্টা করছেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *