অভয়নগরে ৫টি তাজা বোমাসহ আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগরে পাঁচটি তাজা ককটেল বোমা সহ এক যুবক আটক হয়েছে।

রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার তিন নম্বর চলিশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদা পশ্চিমপাড়া জামে মসজিদের পূর্ব পাশে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে এসব বোমা উদ্ধার করে। এসব বোমা তৈরি ও রাখার দায়ে র‌্যাব-৬ এর সদস্যরা রাকিবুল ইসলাম @ নয়ন (২৩) নামে এক যুবককে আটক করেছেন। আটক রাকিবুল ইসলাম নয়ন যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়েন্তা গ্রামের মৃত তায়েব আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য ককটেল বোমা নিয়ে জেলার অভয়নগর উপজেলার তিন নম্বর চলশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডর বাগদা মসজিদ পাড়া এলাকায় অবস্থান করছে। এ সময়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল বোমা সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শামীম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *