ঘুষের তিন লাখ টাকাসহ বেনাপোলে রেভিনিউ কর্মকর্তা শারমিন ট্যান্ডেলসহ আটক 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ঘুষের তিন লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের ৬ নম্বর গ্রুপের রেভিনিউ কর্মকর্তা (আরএমও) শারমিন ও তার ব্যক্তিগত সহকারি (ট্যান্ডেল) হাসিবুল আটক হয়েছেন ।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর গ্রুপে অভিযান চালিয়ে তাদেরকে এসব টাকাসহ আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদকে)’র উপ-পরিচালক সালাউদ্দিন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাস্টম হাউজের ৬ নম্বর গ্রুপে অনৈতিকভাবে অর্থ লেনদেন হয়। সোমবার বিকালে জানতে পারি কাস্টমসের রেভিনিউ কর্মকর্তা শারমিনের টেবিলের ড্রয়ারে ঘুষের তিন লাখ টাকা রয়েছে। খবর পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে কাস্টম হাউজের ৬ নম্বর গ্রুপ অভিযান চালিয়ে এসব টাকা সহ তাকে ও তার ব্যক্তিগত সহকারি হাসিবুলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *