ক্যান্সারের কাছে হার মানলেন এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক ও যশোর পুলিশ সুপারের সহধর্মিনী বিপ্লবী রাণী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী ক্যান্সারের কাছে অবশেষে হার মানলেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অতিরিক্ত পরিচালক ও যশোর পুলিশ সুপারের সহধর্মিনী শ্রীমতি বিপ্লবী রাণী

রবিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১ টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানাসারে ভুগছিলেন।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপ্লবী রাণী যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোরের সভানেত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যশোরের পুলিশের মুখপাত্র জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার।

পারলৌকিক শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

এছাড়া, বিপ্লবী রাণীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুনাকসহ যশোরের সর্বস্তরের মানুষ।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *