কেশবপুরে যুবককে গলা কেটে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুর উপজেলার ডিসিস্ট রাসেল হোসেন (২৫) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বেলা এগারটার দিকে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ঢেপার মাঠে তাকে গলাকেটে নির্মমভাবে হত্যা করা হয় । নিহত যুবক কেশবপুর উপজেলার সাবদিয়া তিন নম্বর ওয়ার্ড এলাকার মাজেদ মোড়লের ছেলে।

তার গলার ডান পাশে কোপের চিহ্ন ও পেটের ডান পাশে ছুরি দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। নিহত যুবক একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনো পর্যন্ত তাকে কারা কি কারণে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলের ১০০ গজ দূরে পড়ে আছে। তবে তদন্ত চলছে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। তা জানার পরে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *