কেশবপুরে ভারতীয় সিরিয়াল দেখায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে ভারতীয় সিরিয়াল দেখায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। বুধবার রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনা (২৫) তার স্ত্রী বৃষ্টি খাতুনকে (২০) কুপিয়ে হত্যা করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনা (২৫) টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে ও কুপিয়ে সাইফুল তার স্ত্রী বৃষ্টি খাতুনকে (২০) খুন করে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কেউ আটক হয়নি।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। মামলাা করলে আসামি ধরতে পুলিশ অভিযানে নামবে বলে তিনি জানান।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *