কালিদাস বরগুনা প্রতিনিধি: কুয়াকাটা ঘূর্নিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর পায়রা বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করেছেন।
শরিফ ( ২৪) নামের এক যুবক পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়ার ১ ঘন্টা পরে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা
প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উত্তর-পশ্চিম বঙ্গোবপসাগর ও তৎসংলগ্ন এলাকার দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে। এটি আজ বিকেল ৩ টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি সন্ধা নাগাদ পটুয়াখালীর কলাপাড়ার উপকূল অতিক্রম করতে পারে।
তাই পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকাল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল মধ্যরাত থেকে কুয়াকাটা এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় প্রবল বেগে ঝড়ো হওয়া বইছে। কুয়াকাটা বঙ্গোপসাগরে পানি উতলে উঠেছে। সৈকতের তীর আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।
এদিকে দুপুরের জোয়ারে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অপর দিকে কুয়াকাটার অনন্তপাড়ায় বেড়িবাদের বাহির থেকে ফুফু ও বোনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য রওনা হলে তখন শরিফ ( ২৪) নামের এক যুবক পানিতে ভাসিয়ে নিয়ে যাওয়ার ১ ঘন্টা পরে লাশ উদ্ধার করেছে স্থানীয়রা
বিধ্বস্ত হওয়ার সংখ্যায় রয়েছে এই দুই উপজেলা অনেক বেড়িবাধ। তবে বেড়িবাঁধের বাইরে বসবাসকারী মানুষদের আশ্রয় কেন্দ্রে নিতে কাজ করছে প্রশাসন।