কাজী নাবিল ফের মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসিত যশোরবাসী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোর-৩ (সদর) আসনে ফের কাজী নাবিল আহমেদ তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসিত যশোরবাসী।

দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি রোববার ছড়িয়ে পড়লে শহর জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে যশোর-৩ (সদর) আসন থেকে কাজী নাবিল আহমেদের নাম প্রকাশ করার পর পর যশোর শহরে নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দড়াটানা ভৈরব চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টুর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। সন্ধ্যায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক, পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলনের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা কাজী আব্দুস সবুর হেলাল, অ্যাডভোকেট আবু সেলিম রানা, ফারুক আহমেদ কচি, কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু মুছা মধু,সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট কবির হোসেন জনি, তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন হিরা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা রবি সিদ্দিকী, মীর আজাদ, সন্তোষ দত্ত, মহিলা আওয়ামী লীগ নেত্রী দেলোয়ারা বেগম, ফারজানা শারমীন, নাদিরা নাসরিন নীলা, বানু ইসলাম, রোকসানা বেগম, শ্যামলী বেগম, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, হাফিজুর রহমান, কাজী তৌফিকুল ইসলাম শাপলা, ফিরোজ আকতার, শাজাহান কবির শিপলু, শেখ উজ্জ্বল হোসেন, পৌর কাউন্সিলর শেখ শাহেদ হোসেন নয়ন, সাইদুর রহমান রিপন, রাজিবুল আলম প্রমুখ। এছাড়া, বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি কামাল হোসেন হিরার উদ্যোগে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *