কলারোয়ায় হুন্ডির সাড়ে ৯ লাখ টাকাসহ যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

কলারোয়া সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে হুন্ডির নয় লাখ ৬২ হাজার ৬০০ টাকাসহ কবির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক কবির হোসেন কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাজপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। হুন্ডির ওই টাকা বাংলাদেশ হতে ভারতে পাচারকালে কবির হোসেনকে আটক করা হয়।
আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *