নিজস্ব প্রতিবেদক ॥ গেল ২৪ আগস্টে যশোরের দুটি পত্রিকায় খোলাডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষিকা জাকিয়া সুলতানা কে সুদখোর আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি বেজায় চটেছেন। সংবাদ প্রকাশের এক মাস পরে গতকাল দুপুরে সম্মানহানির অভিযোগে যশোরের গ্রামের কাগজ ও দৈনিক যশোরের সম্পাদক ও প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্কুল শিক্ষিকা ও সুদখোর জাকিয়া সুলতানা লাকি। গতকাল যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। বিচারক সাইফুদ্দীন হোসাইন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোরের দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা, দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম, শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মিন্টু মিয়া, তার স্ত্রী আলেয়া সুলতানা আলো এবং মফিজুর রহমানের স্ত্রী ডলি বেগম।
জাকিয়া সুলতানা লাকি মামলায় বলেছেন, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, এবং সম্পদশালীর কন্যা। তার স্বামী প্রতিষ্ঠিত ঠিকাদার খোলাডাপঙ্গা গ্রামের শেখ আব্দুস সবুর। আসামি মিন্টু, আলেয়া সুলতানা আলো এবং ডলি বাদীর দূর সম্পর্কের আত্মীয়। সেই সূত্রে মাঝে মধ্যে আমার (বাদী) কাছ থেকে টাকা ধার নিতেন ও সময়মত পরিশোধ করতেন। ২০১৭ সালের দিকে আসামি আলেয়া সুলতানার একটি জমি বিক্রি করার জন্য আমার (লাকি) কাছে আসেন। ৮ লাখ টাকা জমির মূল চুক্তিতে আসামি আলেয়া এবং ডলি এসে ৬ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন। কথা থাকে তিন মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করার। এরপর জমি রেজিস্ট্রি হবে আলোচনা হয়। আর জমি রেজিস্ট্রি করে দিতে না পারলে টাকা ফেরৎ দিবে। ওই টাকার প্রমাণ স্বরূপ ২০১৭ সালের ২৭ নভেম্বর একশ’ টাকার একটি স্ট্যাম্পে চুক্তিপত্র লিখে দেয় আসামিরা। স্ট্যাম্পে চুক্তিপত্রে উল্লেখ থাকে এক বছরের মধ্যেসুদখোর আখ্যা দিয়ে সংবাদ প্রকাশে সম্মানহানির অভিযোগ যশোরের দুটি পত্রিকার সম্পাদকসহ ৬ জনের নামে মামলা
ঘড়াবসনবৎ ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক ॥ সুদখোর আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করে সম্মানহানির অভিযোগে যশোরের গ্রামের কাগজ ও দৈনিক যশোরের সম্পাদক ও প্রকাশকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন যশোর শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের স্কুল শিক্ষিকা জাকিয়া সুলতানা লাকি। গতকাল যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলা করেন। বিচারক সাইফুদ্দীন হোসাইন মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোরের দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা, দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম, শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার মিন্টু মিয়া, তার স্ত্রী আলেয়া সুলতানা আলো এবং মফিজুর রহমানের স্ত্রী ডলি বেগম।
জাকিয়া সুলতানা লাকি মামলায় বলেছেন, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, এবং সম্পদশালীর কন্যা। তার স্বামী প্রতিষ্ঠিত ঠিকাদার খোলাডাপঙ্গা গ্রামের শেখ আব্দুস সবুর। আসামি মিন্টু, আলেয়া সুলতানা আলো এবং ডলি বাদীর দূর সম্পর্কের আত্মীয়। সেই সূত্রে মাঝে মধ্যে আমার (বাদী) কাছ থেকে টাকা ধার নিতেন ও সময়মত পরিশোধ করতেন। ২০১৭ সালের দিকে আসামি আলেয়া সুলতানার একটি জমি বিক্রি করার জন্য আমার (লাকি) কাছে আসেন। ৮ লাখ টাকা জমির মূল চুক্তিতে আসামি আলেয়া এবং ডলি এসে ৬ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন। কথা থাকে তিন মাসের মধ্যে বাকি টাকা পরিশোধ করার। এরপর জমি রেজিস্ট্রি হবে আলোচনা হয়। আর জমি রেজিস্ট্রি করে দিতে না পারলে টাকা ফেরৎ দিবে। ওই টাকার প্রমাণ স্বরূপ ২০১৭ সালের ২৭ নভেম্বর একশ’ টাকার একটি স্ট্যাম্পে চুক্তিপত্র লিখে দেয় আসামিরা। স্ট্যাম্পে চুক্তিপত্রে উল্লেখ থাকে এক বছরের মধ্যে আসামি আলেয়া টাকা পরিশোধ করবে। আসামি সময়মত ওই টাকা পরিশোধ না করে বরং বাদীর বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাচ্ছে। এছাড়া আসামি আলেয়া আত্মীয় স্বজনের মধ্যে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে বলে বাদী জানতে পারেন।
তিনি মামলায় আরও উল্লেখ করেছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আসামিকে টাকা পরিশোধে চাপ প্রয়োগ করা হলে গত ২৪ আগস্ট দৈনিক গ্রামের কাগজ এবং দৈনিক যশোর পত্রিকায় বাদীকে সুদখোর আখ্যা দিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে করে বাদীর সামাজিক ও পারিবারিত সম্মানহানি হয়েছে। এজন্য তিনি মামলা করেছেন। আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আসামি আলেয়া টাকা পরিশোধ করবে। আসামি সময়মত ওই টাকা পরিশোধ না করে বরং বাদীর বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাচ্ছে। এছাড়া আসামি আলেয়া আত্মীয় স্বজনের মধ্যে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে বলে বাদী জানতে পারেন।
তিনি মামলায় আরও উল্লেখ করেছেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আসামিকে টাকা পরিশোধে চাপ প্রয়োগ করা হলে গত ২৪ আগস্ট দৈনিক গ্রামের কাগজ এবং দৈনিক যশোর পত্রিকায় বাদীকে সুদখোর আখ্যা দিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে করে বাদীর সামাজিক ও পারিবারিত সম্মানহানি হয়েছে। এজন্য তিনি মামলা করেছেন। আগামী ৪ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।