স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রান্তের হাত থেকে বাদ পড়েনি। তিনিও সম্প্রতি সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা তে আছেন। এই মহামারী ভাইরাস থেকে রেহাই পেতে সাবধানতার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় জাহিদ মালেক বলেন, সাবধানতা অবলম্বন করলেই কেবল এই ভাইরাসকে ঠেকানো যাবে। শুধু ভ্যাকসিনের মাধ্যমে যে করোনা ঠেকানো যাবে তা না। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। ব্রিটিশ প্রাইম মিনিস্টারও আক্রান্ত হয়েছিলেন। সেখানে বাংলাদেশ করোনা অনেক নিয়ন্ত্রণে রেখেছে। যদি স্বাস্থ্যবিধি বলে মেনে চলি তাহলে আমরা ভালো থাকব।
করোনা মোকাবিলায় মন্ত্রণালয়ের সরকার সফল উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ৭-৮ মাস আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সফলতার সঙ্গে বৈশ্বিক মারামারি করোনা মোকাবিলা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিওএইচও) বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রী একাধিকবার স্বীকৃতি দিয়েছেন। এটা আমাদের জন্য বড় পাওনা।
দেশে মৃত্যুহারের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে দেখেন (দেশে) মৃত্যুর হার ২০-৩০ এ নেমে এসেছে। ভারতে প্রতিদিন এক হাজার মৃত্যুবরণ করছে। খোদ আমেরিকাতেও এক হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করছে। তাদের দেশের জনসংখ্যার চেয়ে আমাদের জনসংখ্যা প্রায় দ্বিগুণ। সেই হারে আমাদের দেশে মৃত্যুর হার প্রায় এক লাখের বেশি হওয়ার কথা। এটি আমাদের বড় সফলতা ও সৃষ্টিকর্তার অশেষ রহমত বলে তিনি জানান।