করোনা আতঙ্ক: ইতালিতে মৃত্ ৪১,আমিরাতে আক্রান্ত ২৭, বন্ধ ঘোষণা স্কুল

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:: চীনকে মৃত্যুপুরী বানিয়ে ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখন বিশ্বের ৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ইতালিতে নতুন করে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৮ জনে। যা মৃতের সংখ্যার দিক দিয়ে চীনের বাইরে এটা দ্বিতীয় সর্বোচ্চ।

গত ডিসেম্বরে এই ভাইরাস দেখা দেওয়ার পর চীনে প্রায় ৩ হাজারের বেশি মানুষ মারা গেছে।
এই ভাইরাসটি ইতালির ২২টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। রোমের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের উদ্ধার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

অন্যদিকে করোনাভাইরাসের হানা থেকে বাদ পড়েনি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সংযুক্ত আরব আমিরাতও।

সংযুক্ত আরব আমিরাত সরকার করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট সচেতন ও কার্যকরী সকল উদ্যোগ নিয়ে চলেছে। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থাও গড়ে তুলেছে। প্রতিটি বিমানবন্দরে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ।
এরই প্রেক্ষিতে আগামী ৮ তারিখ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজ আজানের দশ মিনিটের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, আমিরাতে এ পর্যন্ত বিভিন্ন দেশের অন্তত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *